নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে এক মুদি দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা অবৈধ সিরাপ জনসম্মুখে ধ্বংস করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাটুল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে আলম স্টোর নামের একটি মুদিখানা দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটির সংশ্লিষ্ট ব্যক্তি মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা মোঃ আলম কবির, সাং হাপানিয়া, নলডাঙ্গা, নাটোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে জব্দ করা অবৈধ সিরাপ ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন জানান, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা