1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নরসিংদীতে টাকাসহ শিক্ষার্থীদের হাতে আটক তিনজন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারী মোস্তফা কামালকে জাল জালিয়াতি ও প্রতারনার দায়ে সাময়িক বরখাস্ত প্যারাডাইস মেডিকেলে চিকিৎসাধীন মাওঃ কাজী মোঃ নূরুল হক দোয়া কামনা ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু দারুল হুদা শিক্ষা পরিবারের বার্ষিক আয়োজন, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও হাফেজদের পাগড়ি প্রদান ফটিকছড়ি ও ভূজপুরে পুলিশের বিশেষ অভিযানে  মাদকসেবী আটক ঠাকুরগাঁওয়ের , হরিপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ জব্দ সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা উচ্ছেদ আদেশের পরও মেলেনি দখল, রাড্ডার জমি নিয়ে সমমনা সমিতির সংবাদ সম্মেলন ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ ও যৌন উত্তেজক সিরাপ আটক

নরসিংদীতে টাকাসহ শিক্ষার্থীদের হাতে আটক তিনজন।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজন আটক করেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার ও ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুডেন্ট মো. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক তিনজন হলো— ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক জুলহাস মিয়া (৩২)। আনসার কর্মকর্তা ও শিক্ষার্থীরা জানান, অন্যান্য দিনের মতো স্কুলপড়ুয়া একদল শিক্ষার্থী সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিল। পাশেই অবস্থান করছিল আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে প্রাইভেটকারে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এসময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনেন শিক্ষার্থীরা। প্রাইভেটকারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়। কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। গণনা শেষে দেখা যায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে সেখানে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আনসার ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুডেন্ট মো. জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ জনকে আনসার সদস্যদের মাধ্যমে আটক করেছে। উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিনজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com