1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নন্দীগ্রামে সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা আদায়, অভিযোগে ব্যর্থ হয়ে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল

নন্দীগ্রামে সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা আদায়, অভিযোগে ব্যর্থ হয়ে মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নিদিষ্ট সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা ও টোল আদায় বন্ধে প্রশাসনকে অভিযোগ করার পরেও ব্যার্থ বাজার টোল ও খাজনা আদায় বন্ধ এবং উন্নয়নের দাবীতে মানববন্ধন করেছে দাসগ্রাম বাজারের খাজনা আদায়কারি, ব্যবসায়ী ও স্থানীয় জনতা। বৃহস্পতিবার ৪এপ্রিল বিকাল ৫টায় উপজেলার বুড়ইল ইউপির দাসগ্রাম বাজার মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী হাট ও বাজার দাসগ্রাম। গত দুই বছর যাবৎ এই হাট ইজারা নিয়েছে সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: রানা। হাট এবং বাজারের খাজনা ও টোল আদায় করে আব্দুর রাজ্জাক নামে এক ব্যাক্তি। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ১নং বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যে দাসগ্রাম হাট ও বাজার অবস্থিত। নিয়ম অনুয়াযী এই হাটের সিমান্তে অন্য ইজারাদার টোল এবং খাজনা আদায় করতে পারবে না। কিন্তু উপজেলার ৫নং ভাটগ্রামের ইজারদারের আদায়কারিরা বুড়ইল ইউপির ৫,৬,৭ নং ওয়ার্ডে এসে অবৈধভাবে ট্রাকের টোল ও খাজনা আদায় করছে। ৬নং ওয়ার্ডের খাজনা আদায়কারি আব্দুর রাজ্জাক বলেন, ৫নং ইউনিয়নের আক্কাস, রশিদ,…. এরা তাদের সীমানা অতিক্রম করে আমার সীমান্তে এসে অবৈধভাবে জোরপূর্বক খাজনা ও টোল আদায় করছে। তাদের নিষেধ করলে তারা বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়েই যাচ্ছে। ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানকে এই বিষয়ে অবগত করলেও সে এই বিষয়ে কোন সুষ্ঠু সমাধান দিতে পারেনি বলেও আব্দুর রাজ্জাক জানান। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন কে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সুপারিশ করলেও কোন সমাধান হয়নি বলে বক্তারা জানান।

১নং বুড়ইল ইউনিয়নের ৪, ৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মহিলা সদস্য ফেরদৌসি আরা দাবী করে বলেন,
বুড়ইল ইউনিয়নের মধ্যে কহুলী, দোহার, রিধইল, সিংজানী, কামোল্লা, খেংশহর, আইলপুনিয়া, তেঘরী সহ আরো অন্যান্য গ্রামের মধ্যে টোল উত্তোলন কার্যক্রম চালাচ্ছে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইজারাদারেরা। এমনকি নন্দীগ্রাম পৌরসভা থেকেও আমার ১নং বুড়ইল ইউনিয়নের মধ্যে গিয়ে সিধইল, শুকানগাড়ী, গ্রামের টোল অবৈধভাবে উত্তোলন করছে। নিদিষ্ট এলাকার বাহিরে টোল আদায় করা বন্ধ সহ ইউনিয়ন গুলোর এরিয়া ভাগ করে না দিলে ভবিষ্যতে উক্ত টোল উত্তোলন নিয়ে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটনা সম্ভবনা রয়েছে বলে ফেরদৌসী আরা জানান। এছাড়া মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান, দাসগ্রাম হাটে বিগত দিনে কোন ধরণের উন্নয়ন হয়নি। তারা দাসগ্রাম হাট ও বাজারের চাল মেরামত, প্রসাব-পায়খানা নির্মাণ, টিউবওয়েল স্থাপনের জন্য সরকারি উদ্যোগ দাবী করেন। যদি তাদের দাবী বাস্তবায়ন না করা হয় তবে ব্যবসায়ীরা খাজনা দিবে না বলে কঠোর হুশিয়ারি দেন।

অভিযোগের বিষয়ে ৫নং ভাটগ্রাম হাট ইজারাদার আক্কাস ও….. বলেন,

বুড়ইল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান,
আমি চাই সরকারি নীতিমালা অনুযায়ী উভয় পক্ষ হাটের খাজনা ও টোল আদায় করুক।এতে কোন সহিংসতা হবে না।

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবির বলেন,

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দাসগ্রাম হাট ও বাজারের খাজনা আদায়কারি আব্দুর রাজ্জাক,
৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য
কোরবান আলী, স্থানীয় দোকানদার আরিফুল ইসলাম, ফেরদৌস ইসলাম, আমিরুল ইসলাম, দোকানদার কালাম হোসেন, মজনু, মানিক মালী, নাঈম হোসেন, গোপ্যা মহন্ত, অজিত মহন্ত, গুরুপদ সরকার, মো: জিন্নাহ, বদিউজ্জামান, মোজাফফর হোসেন, রায়হান, রুবেল হোসেন, হোসেন সহ শতাধিক স্থানীয় জনতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com