নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলকে সামনে রেখে পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নড়াইলের শেখ রিজেন্সী আবাসিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের নড়াইল জেলার নেতা টিপু শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় উপকমিটির প্রধান জনাব হাবিবুর রহমান রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক ইকবাল, আশরাফুল রায়হান, লায়ন নূর ইসলাম ও মনিরুল মওলা। এছাড়া গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে আসন্ন জেলা কাউন্সিলের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কাউন্সিল অধিবেশনের দিন নির্ধারণ করা হয়।কাউন্সিল অধিবেশন সফল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলের নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা