1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা দুধ ছাড়া কিছুই পাচ্ছে না - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা দুধ ছাড়া কিছুই পাচ্ছে না

reporter রোজিনা আক্তার তিশা, স্টাফ রিপোর্টোর
calendar প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

শেরপুরে নকলা উপজেলায় ফিডিং কর্মসূচির দুধ ছাড়া কোন কিছুই পায় না প্রাথমিকের শিশুরা। খোঁজ নিয়ে জানা গেছে নকলার পাশের উপজেলা ফুলপুরে ফিডিং কর্মসূচির অধীনে চলমান ডায়েট সপ্তাহের পাঁচ দিন বিতরণ হলেও নকলাতে পাচ্ছে শুধু একদিন সোমবার। নকলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিদিনের ডায়েট তালিকা থাকলেও শুধু দুধ ছাড়া আর কিছুই পাচ্ছে না শিক্ষার্থীরা। ২ মাস যাবত শুধু দুধ দিলেও সপ্তাহের বাকি দিনগুলোতে কোন ডায়েট না পাওয়ায় চরম হতাশায় রয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এটা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন আমি কিছু জানিনা।

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম বলেন, ফিডিং কর্মসূচি প্রকল্প থেকে আমাদেরকে জানানো হয়েছে ঠিকাদার নিয়োগে জটিলতার কারণে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে পরিবেশন করতে সমস্যা হচ্ছে। আমরা ছোট ছোট শিশুদের অভিভাবকদের নানা প্রশ্নের সম্মুখীন হই প্রতিনিয়ত।

১৭ নভেম্বর ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। রুটি, কলা, ডিম এবং সুপার ফোর্টি বিস্কুট দেওয়ার কথা ডায়েট লিষ্টে থাকলেও ২ মাসে এখনো দুধ ছাড়া অন্য কোন আইটেম চোখে দেখেনি প্রাথমিকের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, আকিজ ডেইরি লিমিটেড কোম্পানির ফার্মফ্রেশ ২০০ মিলি’র তরল দুধের প্যাকেট বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। এসময় শিক্ষার্থীরা বলেন, স্যারেরা আমাদরকে শুধু দুধ ছাড়া আর কিছুই দেয় না।

উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এটা জেলা ভিত্তিক কর্মসূচি। শেরপুর জেলায় এখনো তারা ঠিকাদার নিয়োগ করতে পারে নাই, আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি ঠিকাদার নিয়োগ হলেও সপ্তাহের বাকি দিনগুলোতে ডায়েট বিতরণ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com