ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি।
আজ (৫/৭/২৬) বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণী কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক খোঁজখবর নেন। কোমলমতি শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এরপর এমপি মহোদয় বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের পক্ষ থেকে ভবনের জরুরি মেরামত ও সংস্কার সংক্রান্ত একটি আবেদন তাঁর কাছে হস্তান্তর করা হয়। আবেদনটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে এমপি আলহাজ্ব সালমান ওমর রুবেল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা