বগুড়ার ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আরিফ উল্লাহ নিজামী, ধুনট উপজেলা প্রশাসন; জনাব আলী মুদ্দিন হারুন, সাবেক মেয়র, ধুনট পৌরসভা; জনাব আক্তার আলম সেলিম, সাবেক মেয়র, ধুনট পৌরসভা; এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।