রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন শুরু হয়েছে। তিন দিনব্যাপী (১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট) এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় মৎস্য চাষের গুরুত্ব, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্য চাষিদের সহায়তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি এবং এই খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য কর্মকর্তা, বিপুল সংখ্যক মৎস্য চাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা