1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দোয়ারাবাজারে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দ্বীনি শিক্ষার প্রসারে নতুন অধ্যায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

দোয়ারাবাজারে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দ্বীনি শিক্ষার প্রসারে নতুন অধ্যায়

reporter বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামে অবস্থিত হযরত শাহজালাল দারুসসুন্নাহ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা ও বিশ্ব আউলিয়া এতিমখানার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল, দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৯ই রমজান বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ ক্বারী শাহ মো. গিয়াস উদ্দিন (খারগাঁও সাহেব) তাঁর মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় এ আয়োজন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কালারুকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সৎপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, এতিমখানার সভাপতি বাউল দিলাল উদ্দিন সরকার, শাহজালাল দারুসসুন্নাহ’র সভাপতি শাহ আছমত আলী, আমজাদ আলী, মতিনিয়া শহীদিয়া হিফজুল কুরআন বোর্ড বুরকীর সভাপতি আলী, আব্দুল গফফার আল হাসান ও ফরিদ আহমদসহ অনেকে।

এছাড়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওলানা মাসুক নাঈম, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রামের মুরুব্বিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com