সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক অসহায় ও গুরুতর অসুস্থ তরুণীর উন্নত চিকিৎসার খরচ জোগাতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে ওই তরুণীর পরিবারকে নগদ ৭৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নে অবস্থিত সোসাইটির স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়।
সংগঠনের উপদেষ্টা মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতেই এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশার আলো প্রবাসী সোসাইটির অন্যতম সদস্য ও একনিষ্ঠ প্রবাসী শুভাকাঙ্ক্ষী সম্প্রতি প্রবাস থেকে নিজ এলাকায় আসায় তাকে সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে ও মানবিক কাজে নিরলস অবদান রাখায় বক্তারা তার প্রশংসা করেন।
সংবর্ধনা পর্ব শেষে সভার মূল আকর্ষণ হিসেবে অসহায় সুজিনা আক্তারের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার জুয়াইরগাঁও গ্রামের বাসিন্দা মোঃ সুন্দর আলীর মেয়ে সুজিনা আক্তার দীর্ঘদিন ধরে জিবিএস (Guillain-Barré Syndrome) নামক একটি অত্যন্ত জটিল, বিরল ও ব্যয়বহুল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। দিনমজুর বাবার পক্ষে এই কঠিন ও উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। পরিবারটি যখন মেয়ের চিকিৎসা নিয়ে চরম দিশেহারা, ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ায় আশার আলো প্রবাসী সোসাইটি। চিকিৎসার জন্য তাদের তাৎক্ষণিকভাবে ৭৩ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
আশার আলো প্রবাসী সোসাইটি সভাপতি মোঃ ইশ্রাব সোহাগ এবং সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী আব্দুস শহীদ ও প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান সেলিম, এক যৌথ বিবৃতিতে জানান:-প্রবাসে থেকেও দেশের মানুষের দুখঃ-দুর্দশা তাদের ব্যথিত করে। সেই তাড়না থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা প্রবাসে হাড়ভাঙা খাটুনি খাটলেও আমাদের মনটা সবসময় দেশেই পড়ে থাকে। দেশের মানুষের, বিশেষ করে নিজ এলাকার অভাবী ও অসুস্থ মানুষের দুঃখ-দুর্দশা আমাদের গভীরভাবে ব্যথিত করে। সেই জন্মভূমির টান এবং মানবিক তাড়না থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সুজিনার মতো একটি মেয়ের জীবন বাঁচাতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ কাজে লাগছে, এটাই আমাদের বড় সার্থকতা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে গঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও চিকিৎসা-বঞ্চিত মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আশার আলো প্রবাসী সোসাইটি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন: সহ-সভাপতি: মোঃ ইব্রাহিম আলী ও রুহুল আমিন,কোষাধ্যক্ষ: আরব আলী আরজু,সাংগঠনিক সম্পাদক: আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল আলী, সহ-প্রচার সম্পাদক: জমির আলী কার্যকরী সদস্য: তাজ উদ্দিন, মোস্তফা আহমেদ এবং মোঃ সোহাগ আলী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান (বাহার), মোঃ শামীম আহমদ, মোঃ ইউনুস আলী, ফয়জুল হক, আবুল কাসেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ। অসহায় ও অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হতে বসা এক তরুণীর পাশে দাঁড়ানোর এই সময়োপযোগী, প্রশংসনীয় ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলার সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সাথে বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা