1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ডি,আই,জি প্রিজন্স মোঃ ছগির মিয়া পিরোজপুর জেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়া বেতমোর ইউনিয়ন পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে নারী ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্ম নিয়ে মতবিনিময় সভা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়ায় ব্যবসা উন্নয়ন সভা কালকিনি মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে আহত ৫ জন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ কাশিমপুরে সরকারি সড়ক দখল করে চাঁদা আদায় অর্ধকোটি টাকা জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু….. বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট, ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ

reporter সিলেট প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক এবং সমাজ উন্নয়নমূলক প্রতিবেদনে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন সাংবাদিক ও সমাজকর্মী আশরাফুল আহমদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ। তাঁর হাত থেকে আশরাফুল আহমদ এ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় আশরাফুল আহমদ বলেন, এ অর্জন তাঁর একার নয়; এর পেছনে পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সকলের উৎসাহ ও সহযোগিতা রয়েছে। তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা, সাধারণ মানুষের কথা বলা এবং সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় তাঁর আরও দৃঢ় হয়েছে। এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আশরাফুল আহমদ আগামীতেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কলম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর এই স্বীকৃতি আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com