সামাজিক বিনির্মাণ ও একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলার দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
রোববার (৩০ আগস্ট) বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। ওসি শাহীন আরো বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার।” তাই শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা