বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “দীর্ঘ ১৬ বছর ধরে দেশের ওপর আওয়ামী লীগের যে দুঃশাসন ও স্বৈরশাসন চাপিয়ে দেওয়া হয়েছে, তা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সেই পুঞ্জিভূত ক্ষোভই ৫ আগস্ট রাজপথে বিস্ফোরিত হয়েছে।”
৫ আগস্ট সকালে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
ড. মঈন খান বলেন, “এই দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে লক্ষ লক্ষ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এমনকি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এর বাইরে ছিলেন না। গ্রাম থেকে শহর পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন।”
তিনি আরও বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানাই।”
র্যালিটি ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে নরসিংদী-২ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবুবকর, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি।
এছাড়াও অংশ নেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্ম সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিশতী, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার, শ্রমিক দলের সভাপতি মোঃ আল-আমীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাছেদ, ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় ব্যাপক জনসমাবেশ, গণঅভ্যুত্থান এবং র্যালির মাধ্যমে বিএনপি ও তার সমর্থকরা দেশের রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানিয়েছিল। এক বছর পর সেই ঘটনার স্মরণে আজকের এই কর্মসূচি পালিত হলো।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা