1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দলিল জালিয়াতির অভিযোগে ৯ জনকে জেলে প্রেরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এক সপ্তাহে নদীগর্ভে ৩৫০ বিঘা জমি, ধরলার ভাঙনে নতুন শঙ্কা শহররক্ষা বাঁধে কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরের কাপাসিয়ায় বিদায়ী ইউএনও–কে সাংবাদিকদের সংবর্ধনা আখাউড়ার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হলেন ফজলুর রহমান ভূঁইয়া শিবগঞ্জে র‍্যাবের অভিযানে এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঈশ্বরদীতে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান বিরলের বেতুড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী সংসদে ও নির্বাচনী এলাকায় সমান সক্রিয় পিনাক চৌধুরী: বিরল-বোচাগঞ্জে নতুন আশার আলো

দলিল জালিয়াতির অভিযোগে ৯ জনকে জেলে প্রেরণ

reporter রফিকুল ইসলাম সিরাজী 
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ

খতিয়ান সৃজন ও জমি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের সচিব এস. এম. জাকের হোছাইনসহ ১০ আসামির মধ্যে ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত
সোমবার (৬ জুলাই) আসামিরা কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— উত্তর ধুরুং ইউনিয়নের আমির হোছাইন, দেলোয়ার হোছাইন, মো. আকতার হোছাইন, মো. নুরুল বশর, মো. হাছান, মো. হোছাইন, রকিবুল বশর, মো. নুরুল আমিন এবং পিএমখালী ইউনিয়ন পরিষদের সচিব এস. এম. জাকের হোছাইন। মামলার অপর এক আসামি এখনও পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, গত ২৩ জুন পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), কক্সবাজার দাখিল করা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত মামলার ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, বাদী শহিদুল ইসলামের বৈধভাবে ক্রয় করা জমির দলিল থেকে একটি দাগ নম্বর ঘষামাজা করে নিজেদের দলিলে সংযুক্ত করা হয়। পরে ওই জাল দলিলের ভিত্তিতে নতুন একটি খতিয়ান সৃজন করে জমির মালিকানা দাবি এবং জমি দখলের চেষ্টা চালানো হয়।
অভিযোগ প্রকাশ্যে এলে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ান বাতিল করেন। তবে এরপরও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা অব্যাহত রাখায় ভুক্তভোগী আদালতে জালিয়াতির মামলা দায়ের করেন।

আদালতের এ আদেশকে কেন্দ্র করে কুতুবদিয়াজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলিল জালিয়াতির মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের কঠোর অবস্থান ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com