1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

, ২৯ জানুয়ারি  ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী, অধ্যাপক ড. মো. কামরুল হাসান এবং বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জুলফিকার হাসান খান শুভেচ্ছা বক্তব্য দেন।

নবীনদের পক্ষে মারজিয়া জান্নাত সিনহা ও তাহসিন আহমেদ অমি এবং বিদায়ীদের পক্ষে আরাফাত রহমান ও ইশরাহ জাহান লুনা অনুভূতি ব্যক্ত করেন। বিভাগের সহকারী অধ্যাপক নন্দিতা দেব অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সকল ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ আছে। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মনস্তাত্ত্বিক জগতের উন্নয়নে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এর উন্মুক্ত পরিবেশ। এখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ আছে। তবে এই স্বাধীনতার সঠিক ব্যবহার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই পরিবারের সদস্য হিসেবে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধান করতে হবে।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও সাফল্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় নির্ধারিত হবে। শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও আদর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com