নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় গাড়ি আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাই মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ফলে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে শহরের এক নং রেলগেটের নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন বাস মালিক ও শ্রমিকেরা।
এসময় সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন জানান, আপনারা সত্যটা তুলে ধরবেন। আমরা মালিকেরা যে কতটা নির্যাতিত এটা তুলে ধরার জন্যই আজকে মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট ডেকেছি। গতকাল একটি আপত্তিকর ঘটনা ঘটেছে। আমাদের এক মালিকের গাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছে মাহাবুব উল্লাহ তপন। তার এলাকা মিশনপাড়ায় গাড়ি আটকে রেখেছে। চাঁদা না দিলে সে গাড়ি ফেরত দিবে না। আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছে। শ্রমিকদের মেরে গাড়ির চাকা পাংচার করে গাড়ি রেখে দিয়েছে। চাঁদা দিলে গাড়ি দিবে নয়তো দিবে না। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেছি। ওসি সাহেব পুলিশ পাঠিয়েছেন। তারা গিয়েও গাড়ি আনতে পারেনি। তাকে পাঁচ লক্ষ টাকা দিতেই হবে।
তিনি বলেন, সে বলে এই রোড আমার। এই রোড দিয়ে সিটি বন্ধন চলবে না। আমরা অসহায়, আমরা আকুতি করছি। আমরা যেন ন্যায্য বিচারটা পাই। চাঁদাবাজদের কোন আস্তানা যেন না থাকে এটা আমাদের দাবী।
তিনি আরও বলেন, সে কতবার চাঁদাবাজির মামলার শিকার হয়েছে। তার ভাই মমিনউল্লাহ ডেভিড তাকে জোরপূর্বক এখানে বসিয়ে দিয়ে গেছে। আমরা সবসময় অসহায় থাকি।
এ বিষয়ে মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান, আমরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি মমিনউল্লাহ ডেভিডের ভাই তপন ১০দিন আগে চাঁদাবাজির জন্য মৌমিতা গাড়ি বন্ধ করে দিয়েছিল। তখন প্রশাসন তার বিরুদ্ধে একশন নিলে আমাদের গাড়িটা আজ সে পাঁচ লক্ষ টাকার জন্য আটকাতো না। মালিকের সাথে তার কোন লেনদেন নেই, সে পাঁচ লক্ষ টাকা চায়। আমাদের শ্রমিকদের সে মেরেছে এবং গাড়ির চাকা পাংচার করে সেখানে রেখে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তপনকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত নারায়ণগঞ্জে গাড়ি বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা