২৫ জুন বৃস্পতিবার ঢাকার রমনা চাইনিজ রেস্তোরায় ঢাকাস্থ মুলাদী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট ইউনুস আলী রবি, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, মিজানুর রহমান বাচ্চু, অধ্যক্ষ ওমর ফারুক, অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, মোঃ মোশাররফ হোসেন ঢালী, এ কে এম বশির উদ্দিন, এস এম জহিরুল ইসলাম, কাজী মঈন উদ্দিন, মাস্টার কবির উদ্দিন, মোঃ ফজলুল হক মনি, মোঃ শওকত আলী, মাহবুব হোসেন সরদার, মোঃ আলমগীর হোসেন, এডভোকেট এনামুল হক বিপ্লব, আব্দুল হক, কামরুজ্জামান জনি, আলতাফ হোসেন চৌধুরী, মিলন আখন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শামীম শিকদার, রেজাউল করিম, লিটন শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য ফরম বিতরণ, পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা