1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত এএসআই, ভেঙে গেল কম্পিউটার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স, প্রথম ব্যবহারকারী হবেন সাংবাদিকরা ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ কক্সবাজার খুরুশকুলে ৭৩০ পরিবারের জন্য সম্পূর্ণ ফ্রিতে লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন দিনাজপুর-২ আসনে এমপি পিনাক চৌধুরীর হাত ধরে বিরলে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা বাওয়া”র উদ্যোগে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের আওয়ামী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত এএসআই, ভেঙে গেল কম্পিউটার

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী 
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা থানায় ডিউটি অফিসারের কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন পুলিশের এক এএসআই। এ সময় সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে যায়। শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার সময় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে ছাদের একটি বড় অংশের পলেস্তারা তার কাঁধের ওপর পড়ে। এতে তিনি আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এএসআই মসলিম উদ্দিন জানান, তিনি ডিউটি অফিসারের কক্ষে দায়িত্ব পালন করছিলেন। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই ছাদের পলেস্তারা খুলে পড়ায় তিনি আহত হন।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, ঘটনাটি পুলিশ সুপারকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত ছাদের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, থানার ভবনটি পুরোনো হওয়ায় এর আগে দায়িত্ব পালনকারী কর্মকর্তারাও নতুন ভবনের জন্য চাহিদা পাঠিয়েছেন। দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় থানার পুরোনো ভবনের নিরাপত্তা ও সংস্কারের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com