1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিবির অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক- ১৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ডিবির অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক- ১৩

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম এবং নগদ ২৬ হাজার ১১০ টাকাসহ ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার জনৈক খলিল মিয়ার ফিশারিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,ফিশারির মালিক খলিলুর রহমান @ খলিল মিয়া (৪১),শাহানুর মিয়া(৪৬), মোঃ আলী আহমদ(৬৪), মোঃ জায়ফর মিয়া(৫৫), মোঃ ছিকন খাঁ(২৩),জীবন মিয়া(২২), দিলাল মিয়া(৬৪), সাঈদ মিয়া(৩৫), ইউসুফ মিয়া(৩৮), আতাউর রহমান(৫০), মৌলদ মিয়া(২৮), মো: আকবর(৫৬) এবং মোঃ আলী হোসেন(৩২)।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই এ এইচ এম মাহমুদুর রহমান জানান, আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়।

এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ ২৬ হাজার ১১০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ১৩ জন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com