খুলনা জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকার বলেছেন, ডিজিটাল সিকিউরিটির নামে আর কোন সাংবাদিককে জেলে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভুয়া তথ্য মোকাবিলা এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগীতা নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন। আজ ১৮ জানুয়ারি সকালে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পিবিআই) আয়োজিত " নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ " কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আ,স,ম জামশেদ খোন্দকার বলেন, " চাকুরির ক্ষতি হলেও আমরা নিরপেক্ষ থাকব, এই মানসিকতা নিয়েই নির্বাচন পরিচালনা করছি। খুলনায় যোগদানের শুরুতে আইন শৃংখলা পরিস্থিতি চ্যালিঞ্জিং ছিল। তবে প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে অনেকটা সহনশীল পর্যায়ে এসেছে। জেলা প্রশাসক আরো বলেন, " অবৈধ কর্মকান্ড বন্ধে সর্বোচ্চ পর্যায় থেকেও অনুরোধ আসে। তবে নিয়মের বাহিরে একটি কাজও আমরা করিনি। পরিবেশগত ছাড়পত্র না থাকায় কোন ইটভাটার লাইসেন্স নবায়ন করা হচ্ছে না,যদিও নির্মান সামগ্রীর চাহিদা ব্যাপক। একইভাবে অবৈধ যানবাহন ও বালু মহল নিয়ন্ত্রনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। খুলনার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচন পরিস্থিতিকে এখন পর্যন্ত আইডিয়াল আখ্যা দিয়ে তিনি বলেন, এখানকার প্রার্থীরাও অত্যান্ত কো- অপারেটিভ। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম আরো গতিশীল হবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে এবং অন্যান্য জেলার তুলনায় এখানে অভিযোগের সংখ্যা তুলনামূলক কম"। সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, "আপনারা অনিয়ম তুলে ধরেন বলেই আমরা অনেক বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারি। তবে তিনি নির্বাচনকালীন সময়ে এআই, মিস ইনফরমেশন ও ডিজিজ ইনফরমেশনকে সবচেয়ে বেশি ভয় হিসেবে উল্লেখ করেন তিনি। এআই, প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও তথ্য ছড়ানোর আশংকা তুলে ধরে তিনি বলেন, দিনকে রাত বানিয়ে দেয়া হচ্ছে, এটা খুব ভয়ের। ফ্যাক্ট চেকিং খুবই জরুরি। পিআইবির সানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, প্রশিক্ষণ রিসোর্স পার্সন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজের) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন - ( এমইউজে) খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা প্রমুখ। দুইদিন ব্যাপী এই কর্মশালা শেষ হবে সোমবার ১৯ জানুয়ারি। খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত এই কর্মশালায় খুলনার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা