বগুড়ার শাজাহানপুর উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মাদলা চাঁচাইতারা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের 'ক' সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদলা চাঁচাইতারা এলাকার বাসিন্দা মো. পারভেজ মোশারফ সিনাত (২৭)-কে দুইটি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। পরে আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, “যে কোনো ধরনের মাদকসংক্রান্ত তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা