ফারুক হোসেন পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলামের অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় সেই অনুষ্ঠানটি বয়কট করছেন স্থানীয় সাংবাদিকরা। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বয়কট করে অবস্থান নেন সংবাদকর্মীরা। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক কাযার্লয়ের সামনে অবস্থান নেয়া সাংবাদিকরা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমরা যখন সেখানে যাই গিয়ে দেখি বসার কোন স্থান নেই। নাই বা আমাদের প্রেসক্লাবের সভাপতির কোন স্থান আছে। এটি আমাদের জন্য অনেক লজ্জাকর বিষয়। এরই প্রতিবাদে আমরা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানটি বয়কট করে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন,জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে সকল সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়। দাওয়াত দেয়ার পরও সেখানে গিয়ে দেখি কারো বসার কোন ব্যবস্থা নেই। এটি আমাদের জন্য লজ্জার বিষয়। যদি স্থান নাই দিতে পাড়ে তাহলে আমাদের আমন্ত্রণ করা হলো বা কেন। ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থানের প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে আমার সংবাদ কর্মীদের প্রবেশ করতে দেয়াা হয়নি। আমি তারপরও সে অনুষ্ঠানে প্রবেশ করি এবং দেখি যে আমার প্রেসক্লাবের সভাপতি অনুষ্ঠানে পিছনে। তার জন্য কোন ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি এরই প্রতিবাদে আমরা আজকে জেলা পরিষদের কার্যালের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি। জেলা প্রশাসক মহোদয় অবশ্যই এটার একটি সুষ্ঠু ব্যবস্থা নিবেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান।