1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় পরিবারের উপর হামলা নিহত- ১ আহত -৭ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় পরিবারের উপর হামলা নিহত- ১ আহত -৭

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ

ফারুক হোসেন পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জায়গা জমির জের ধরে এক অসহায় পরিবারের উপর হামলা করে শাহিনা আক্তার নামে এক ছাত্রীকে পিটিয়ে  হত্যা করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

বুধবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের রাজু ইসলামের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজিমুল ইসলাম সহ তার পরিবারের লোকজন।

এতে ঘটনাস্থলে শাহিনা আক্তারের মাথায় গুরতর জখম হয়, সেই সাথে শাহিনা আক্তারের পরিবারের ৭জন মানুষ গুরুতর আহত হয়ে দিনাজপুর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২/১ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

এরই মধ্যে গতকাল শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজে মৃত্যু হয় সাহিনার। মৃত শাহিনা আক্তারের পিতা রাজু জানান,  আমার শালা হায়দার আলীর জমি আমরা স্বপরিবারে দেখতে গেলে একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজিমুল ইসলাম সহ তার পরিবারের ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র, লাটিশশোটা নিয়ে  এসে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করেন।

শাহিনার লাশ তার গ্রামের বাড়িতে পৌছালে লোকজন তাকে দেখতে ভীড় জমায়। বর্তমানে শাহিনার পরিবার সহ এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বইছে।

পরিবার সহ সেই এলাকার মানুষের দাবি আওয়ামী লীগের সেই নেতা শাহিনার হত্যাকারী  কাজিমুল ইসলাম সহ বাকি হত্যাকারীদের  আইনের আওতায়  নিয়ে  এসে তাদের দৃষ্টান্ত মূলক শান্তি দেওয়া হোক এবং হত্যাকারীদের  ফাঁসি  চায় এলাকাবাসী।

তবে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা কাজিমুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি বলেন, পীরগঞ্জ থানার কার্যক্রম এখনো চালু হয়নি হলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com