টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বর্তা বিলে অবৈধভাবে বালু তোলার অভিযোগে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ মিটার পাইপ ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু তোলার জন্য পাইপলাইন স্থাপন করে ড্রেজার মেশিন ব্যবহার করছিলেন। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও জলধারা ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাইপ ও মেশিন ধ্বংস করা হয়
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা