1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ মে, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

মৌলভীবাজারের জুড়ী ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় ৪ জন আহত।

শুক্রবার ( ১০ মে) বিকেল ৫.১৫ টায় জুড়ী ফুলতলা সড়কের মনতৈল( বজিটিলা বাজার) নামক স্হানে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্যে জানা যায়,জুড়ী ফায়ার ষ্টেশনের একটি গাড়ী ফুলতলা থেকে জুড়ী শহরে আসার সময় গাড়ীর সাইটে থাকা ফুট বোর্ড (অতিরিক্ত স্পেস) চলন্ত একটি রিকশায় ধাক্কা দিলে রিকশাটি একটি চা দোকানে গিয়ে ধাক্কা লাগে।এতে রিকশার ড্রাইভার বীরগোগালী ( রাণীমুড়া) গ্রামের ফারুক মিয়ার ছেলে বাদশা মিয়া(১৯) রিকশা আরোহী উপজেলার মাগুরা গ্রামের সবুর রহমান এর স্ত্রী জেনি বেগম(৩৫), সবুর রহমান এর ১০ বছর বয়সী মেয়ে তানিয়া রহমান ও পথচারি মনতৈল গ্রামের ফল ব্যবসায়ী কাদির মিয়ার ছেলে জাকির হোসেন(৩৬) আহত হন।

আহতের মধ্যে জেনি বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

উপস্থিত লোকজন অভিযোগ করে জানান,গাড়ীর পার্শ্বে থাকা ফুটবোর্ড একটি ঝুকিপূর্ণ সিষ্টেম।এটা বাহিরে থাকায় চালকের অদক্ষতার এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হয়েছ।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।তিনি জানান,তাদের চিকিৎসা চলছে।তবে ইনজুরি মারাত্বক নয়। আহতদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে আমি উপস্থিত আছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com