আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর আসনের ধানের শীষের প্রার্থী জননেতা এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষে ১৫ নং রশিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপকভাবে ভোট প্রার্থনা করছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত ২২-০১-২০২৬ ইং বৃহস্পতিবার বিকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এ সময় তারা বিএনপির রাষ্ট্র সংস্কারমূলক কর্মসূচি ও প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের রাজনৈতিক দর্শন তুলে ধরেন।
নেতাকর্মীরা জানান, এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে। তারা আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।