রবিবার (১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি.) জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১১:৩০ ঘটিকায় ফেব্রুয়ারি/২০২৬ খ্রি. মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।পরবর্তীতে চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে জানুয়ারী/২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।
জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর-কে শ্রেষ্ঠ সার্কেল এবং
জনাব মনসুর আহাম্মদ, অফিসার ইনচার্জ, দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর; জনাব মোঃ মকবুল হোসেন, অফিসার ইনচার্জ, বকশিগঞ্জ থানা, জামালপুর'গণকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—জনাব মোঃ মকবুল হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্র, জামালপুর (শ্রেষ্ঠ আইসি); জনাব মোঃ চাঁন মিয়া, এসআই (নিঃ), সরিষাবাড়ি থানা, জামালপুর (শ্রেষ্ঠ এসআই); জনাব মোঃ এহসানুল হক, এসআই (নিঃ), জেলা গোয়েন্দা শাখা-১, জামালপুর (শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী); জনাব মোঃ এহসানুল হক, এসআই (নিঃ), জেলা গোয়েন্দা শাখা-১, জামালপুর (শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী); জনাব রাশেদুল ইসলাম, টিএসআই, ট্রাফিক বিভাগ (শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী অফিসার); জনাব আশরাফুল আলম শান্ত, এএসআই (নিঃ), বকশীগঞ্জ থানা, জামালপুর (শ্রেষ্ঠ এএসআই); জনাব মোঃ সিরাজুল ইসলাম, এসআই (নিঃ), জামালপুর থানা, জামালপুর (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার)। পরে, পুলিশ সুপার মহোদয় জনাব দেবাশীষ চন্দ্র দত্ত, পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্তকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এরপর সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরবর্তীতে জামালপুর জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ প্রীতিভোজে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোরশেদা খাতুন, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন, জামালপুর; সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইমরুল হাসান, ইসলামপুর সার্কেল, জামালপুর; সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণসহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা