দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা মণ্ডলপাড়া গ্রামের মোছাঃ মিনারা বেগম নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলকৃত বসতভিটা ও জমি দখলের উদ্দেশ্যে নানা ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ জুন ২০২৬ তারিখে অভিযুক্তরা তাদের বাড়ির উঠানে থাকা কাঁঠাল গাছ থেকে জোরপূর্বক কাঁঠাল পাড়তে গেলে বাধা দেওয়ায় মিনারা বেগম ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়। পরদিনও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, তার স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় অভিযুক্তরা এ সুযোগে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছে এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী। পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা