1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ছাত্র জনতার বিজয় মিছিলে হামলার ঘটনায় বিপ্লব-আমিন, নদভীসহ ২০২ জনকে আসামি করে লোহাগাড়ায় মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ছাত্র জনতার বিজয় মিছিলে হামলার ঘটনায় বিপ্লব-আমিন, নদভীসহ ২০২ জনকে আসামি করে লোহাগাড়ায় মামলা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক এমপি নদভী কে আসামি করে লোহাগাড়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় মোট ২০২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০-৫০০ জনকে আসামি করা হয়।

এছাড়া আসামি করা হয়েছে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, আবু রেজা নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জুবায়েরকে।

সোমবার (২৬ আগস্ট) রাতে লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ মোমেন হোসেন জয়( ছাত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী) বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এ তোপের মুখে স্বৈরাচার অবৈধ হাসিনা সরকারের পতন হলে সর্বস্তরের ছাত্র-জনতা শান্তিপূর্ণ আনন্দ মিছিল নিয়ে লোহাগাড়া আমিরাবাদ ব্যাংক এশিয়ার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর পৌছালে উপরে উল্লেখিত ১-১৫নং আসামিগণের প্ররোচণায়, অর্থায়নে ও তাদের নির্দেশে ১৬-২০২ আসামিগণসহ ও অজ্ঞাতনামা সন্ত্রাসীগণ উক্ত আনন্দ মিছিলের গতিরোধ করতঃ বেধড়ক মারধর করা শুরু করে এবং উক্ত মিছিল ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে উল্লেখিত এলাকার সংহতি ও জন নিরাপত্তা বিপন্ন করার জন্য আসামীগণ ককটেল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে এবং উপর্যুপুরি গুলি চালিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির করে।

এছাড়া আসামিগণ পূর্বপরিকল্পিতাবে দেশীয় ও বিদেশী অস্ত্র-শস্ত্র, লোহার রড, তরবারী, বর্শা, বর্শার ফলক ও আগ্নেয়াস্ত্র (হ্যান্ডগান, রাইফেল, শর্টগান) নিয়ে অতর্কিতভাবে হামলা করে মিছিল ছত্রভঙ্গ করে ছাত্রজনতাকে ধাওয়া করে।

মামলার বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক ঘোষণা কে বলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে ২০২ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাতনামা ৩০০-৫০০ জনকে আসামি করে পেনাল কোর্টের ১০টি ধারায় লোহাগাড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে,

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com