1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ছাত্র-ছাত্রীদের জন্য মাদ্রাসায় আটটি ওয়াশ ব্লক উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

ছাত্র-ছাত্রীদের জন্য মাদ্রাসায় আটটি ওয়াশ ব্লক উদ্বোধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ

মোঃ আল-আমিন হোসেন, বামনা উপজেলা প্রতিনিধি: ওয়াশ ইন স্কুল প্রকল্প, ইউএসএ এর সহযোগিতায় বরগুনা জেলার বামনায় বামনা সদর আর-রশিদ ফাজিল মাদ্রাসায় সোমবার ৮টি ওয়াশ ব্লক ছাত্র-ছাত্রীদের ব্যবহারের উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রাক ওয়াশ ইন স্কুল প্রকল্প ওয়াশ এর অধীনে ইউ এস এ এর সহযোগিতায় এসব অবকাঠামো নির্মাণ করেছে। ব্রাকওয়াশ প্রকল্পের এর মূল উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের নিরাপদ জীবন উন্নত শিক্ষা নির্বাহের উপায় তৈরির জন্য একটি মডেল তৈরি করা। বামনায় বিভিন্ন নিম্ন আয়ের এলাকায় বসবাসরত ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয় ওয়াশ ব্লক ।সার্বক্ষণিকু সরবরাহ নিশ্চিতকরণে প্রতিটি ওয়াশ ব্লকে মোটর পাম্প ও রিজার্ভার রয়েছে। ওয়াশ ব্লকগুলোতে সাবান, হাত ধোয়ার স্ট্যান্ড ও প্রতিবন্ধী ছাত্র ছাত্রী সুবিধার জন্য হাতল এবং উঠার জন্য সিঁড়ি ব্যবস্থা ও রয়েছে। ওয়াশগুলোর শুভ উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ মোঃ মানজুরুরব মুর্তাযা আহসান, গভর্নিং বডির সাবেক সভাপতি বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসা মোঃ কামরুজ্জামান,অধ্যক্ষ বামনা সদর রশিদ ফাজিল মাদ্রাসা মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মোল্লা, প্রেসক্লাব বামনা, ব্রাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মীর গোলাম মোস্তফা, ব্রাক ওয়াশ কর্মসূচির ডেপুটি ম্যানেজার সাগর চন্দ্র হাওলাদার, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রেজাউল ইসলাম,অত্র মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী গন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com