1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওমরের কবর জেয়ারতে মুক্তিযোদ্ধা উপদেষ্টা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান ‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেওয়ান মামুনকে সংবর্ধনা নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ ঋণখেলাপিদের পুনঃতফসিল: পুনর্বাসন, নাকি দায়মুক্তির পথ? সাতক্ষীরায় পাটকেলঘাটা ওভারব্রিজে অনিয়ন্ত্রিত যানবাহনে তীব্র যানজট, ভোগান্তি জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ

ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওমরের কবর জেয়ারতে মুক্তিযোদ্ধা উপদেষ্টা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেডিং সেন্টারের মেধাবী ছাত্র শহীদ ওমর বীন নুরুল আবছারের কবর জিয়ারত করেছেন অন্তবর্তী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক।

রবিবার(১৮ আগস্ট) বিকালে শহীদ ওমরের গ্রামের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন আমরা শহীদ ওমরকে আর ফিরে পাবো না তবে সে দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর অবদান জাতি কোনদিন ভুলবে না। আমি এমন কিছু করে যাবো যাতে সে অমর হয়ে থাকে। তাঁর আত্মত্যাগের বিনিময়ে নতুন একটি দেশ পেয়েছি। আমি যাতে তাঁকে মূল্যায়ন করতে পারি এবং দেশকে যেন সমৃদ্ধশালী করতে পারি তার জন্য সবাই আমাকে দোয়া করবেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যার আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দীন, বোয়ালখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর শওকত সহ শিক্ষার্থীবৃন্দ।

শহীদ ওমরের কবর জিয়ারত ও দোয়া শেষে তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com