রাজধানীর উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন এক মানবাধিকার কর্মী ও তার পরিবার। ঘটনার সময় মায়ের কোলে থাকা ১৩ মাস বয়সী শিশুর গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে। গত ২১ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ,ভুক্তভোগী মানবাধিকার কর্মী ওমর ফারুক মিল্লাত জানান, স্ত্রী ও ১৩ মাস বয়সী শিশুকে নিয়ে চিকিৎসা শেষে বের হওয়ার সময় তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পাশের একটি খালি চেয়ারে বসতে চাইলে হাসপাতালের আনসার সদস্যরা বাধা দেন।
মানবিক কারণে কিছুক্ষণ বসার অনুরোধ করলে আনসার সদস্য রহিদুল ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে রহিদুল বাবার কোলে থাকা শিশুসহ বাবার গায়ে থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কি করেন। পরে ওমর ফারুকের জামার কলার ধরে হিঁচড়ে নিূটয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত রোগী ও স্বজনরা প্রতিবাদ করলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। চ্যানেল আই সহ একাধিক জাতীয় গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর উত্তরা পূর্ব থানা পুলিশ ভুক্তভোগী পরিবারকে ডেকে পাঠায়। ওসি ওমর ফারুকের বক্তব্য শুনে বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগ আছে, ঘটনার পর থানা ও ভুক্তভোগীর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সহযোগিতা করেননি।
জনসাধারণের দাবি, চিকিৎসা নিতে এসে এ ধরনের হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দোষী আনসার সদস্য রহিদুলসহ সংশ্লিষ্টদের দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এ বিষয়ে কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা