সাংবাদিকতার অঙ্গনে অবিস্মরণীয় অবদান রাখা চার প্রয়াত সংবাদকর্মীর স্মরণে রাজধানীর খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাদের কর্মজীবনের অবদান তুলে ধরা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
গত মঙ্গলবার (৪ আগস্ট) বাদ-মাগরিব খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং উত্তরা প্রেস ক্লাবের সাংবাদিক রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিকরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতায় সাঈদুর রহমান রিমনের কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারহাদ, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ওমর ফারুক মিল্লাত, দৈনিক জাতীয় কণ্ঠস্বরের সম্পাদক সাদ্দাম হোসেন, সংবাদ দিগন্তের সিনিয়র রিপোর্টার সুমন খান, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, বনানী থানা মানবাধিকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার রেজা রকি এবং খিলক্ষেত প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া।
এছাড়াও গণজাগরণের আব্দুর রাজ্জাক, মামুন দেওয়ান, সাইফুল ইসলাম, উত্তরা প্রেস ক্লাবের সুজন ভূঁইয়া, দৈনিক ঘোষণার জাহিদ মিয়া, ক্যামেরাম্যান বিপ্লব ও সাত্তার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, খিলক্ষেত ও আশপাশের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে চার প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের শান্তি ও ধৈর্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা