রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা এলাকার আওতাধীন রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে মদ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রনি হোসেন (২২), পিতা আব্দুল মোতালেব এবং জাহেদ হোসাইন (২০), পিতা জাহাঙ্গীর আলম। তারা উভয়েই চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ জানান, উদ্ধার করা মদ ও সিএনজি অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা