1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোয়াইনঘাটে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, কয়েকশত নারী-পুরুষের অংশগ্রহণ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

গোয়াইনঘাটে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক, কয়েকশত নারী-পুরুষের অংশগ্রহণ!

reporter এ কে আজাদ
calendar প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বারকিপুর গ্রামে ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা সামাজিক অগ্রযাত্রা যুব সংগঠনের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা সামাজিক অগ্রযাত্রা সংগঠনের সভাপতি ডালিম আহমেদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী। তিনি বলেন, আগামী ১২ তারিখ আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করলে সিলেট-৪ আসনে গ্রামীণ সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। সিলেট শহরে যেভাবে উন্নয়ন হয়েছে, ঠিক তেমনিভাবে গ্রামাঞ্চলেও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। তাই দেশ, জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক বলেন, আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনের প্রার্থী হওয়া আমাদের জন্য গর্ব ও সৌভাগ্যের বিষয়। তিনি একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী মানুষ। তিনি নির্বাচিত হলে এই এলাকায় দৃশ্যমান উন্নয়ন হবে। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে ধর্মের নামে কিংবা অর্থের প্রলোভন দেখিয়ে। এসব অপপ্রচারে কান না দিয়ে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানাই।

এছাড়াও বক্তব্য রাখেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রশিদ আলী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুছ শুকুর মেম্বার। তারা বলেন, ধানের শীষ জনগণের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে ডালিম আহমেদ বলেন, গোয়াইনঘাট উপজেলা সামাজিক অগ্রযাত্রা সংগঠন সবসময় ধানের শীষের পক্ষে কাজ করে আসছে এবং আগামীতেও কাজ করবে। ধানের শীষকে বিজয়ী করতে আমরা সর্বদা প্রস্তুত। আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী ১২ তারিখ আপনারা ধানের শীষে ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে জয়যুক্ত করবেন এবং তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবেন।

উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com