গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ উজ্জ্বল মুন্সি দলিয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজবাড়ীতে দলীয় পদপদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা আওয়ামী শ্রমিক লীগের নেতা মোঃ উজ্জ্বল মুন্সি।
লিখিত বক্তব্যে উজ্জ্বল মুন্সি বলেন, "আমি মোঃ উজ্জ্বল মুন্সি, পিতাঃ মোঃ মজিবর রহমান মুন্সি, গ্রামঃ প্রভাকরদী, মুকসুদপুর, গোপালগঞ্জ, মুকসুদপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব রত ছিলাম, আজ ২২ জুলাই সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি পদে সহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করিলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবেনা।"
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উজ্জ্বল জানান তিনি নিজেই জানতেন না, তাকে এই পদে রাখা হয়েছে, ইতিপূর্বে তিনি আওয়ামী লীগের কোন দলীয় কর্মকাণ্ডে যোগ দেন দেন নাই বলেও দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা