গাজীপুর প্রেসক্লাব পরিচালনার জন্য বর্তমান নির্বাহী কমিটি বাতিল করে ৫ সদস্যের তত্ত্বাবধায়কমণ্ডলী নিয়োগ করা হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন সদস্য অন্তর্ভুক্তি আহবান করার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে ক্লাবের নিবন্ধীকরণ কর্তৃপক্ষ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার প্রেসক্লাবে জারী করা হয়। ৫ সদস্যের এ কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে কাপাসিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিনকে। তত্ত্বাবধায়কমন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপন,তরুণ লেখক ও মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারদিন ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন সদস্য ভর্তি আহ্বানের অভিযোগে ক্লাবের একাধিক সদস্য এবং গাজীপুরে কর্মরত সাংবাদিকরা এর প্রতিকার চেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও গাজীপুর প্রেসক্লাবের নিবন্ধীকরণ কর্তৃপক্ষ-জেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন।
পরবর্তীতে, জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল করিমকে বিধি মোতাবেক ব্যবস্হা নিতে নির্দেশ দিলে তদন্ত শেষে ক্লাবের বর্তমান কমিটি বাতিল করে এ তত্ত্বাবধায়কমন্ডলী নিয়োগ দেন এবং নিয়োগকৃত তত্ত্বাবধায়কমন্ডলীকে গঠনতন্ত্রের আলোকে ক্লাবের সকল কার্যক্রম পরিচালনা এবং নতুন কার্যকরী পরিষদ গঠনপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা