1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতাল কেউ চালাতে আর পারবে না- সিভিল সার্জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতাল কেউ চালাতে আর পারবে না- সিভিল সার্জন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার মুন্নি আক্তার: গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার বলেছেন, গাজীপুরের বেসরকারি প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারে ৩ স্তরের ড্রেসকোড নির্ধারণ করে দেওয়া হবে। যেন হাসপাতালগুলোতে দালাল ও বহিরাগতদের চিহ্নিত করা যায়৷

এছাড়াও ওটিতে (অপারেশন থিয়েটার) ডাক্তারের নাম ঠিকানা লিখে রাখতে হবে। এই কার্যক্রম আগামী সপ্তাহ থেকে সিভিল সার্জন অফিসের তদারকিতে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ‘গাজীপুর পরিবেশ আন্দোলন’ (গাপা)’র আয়োজনে হাসপাতালে রোগীর জন্য স্বাস্থ্যকর পরিবেশসহ উপযুক্ত আবাসন ও সেবা নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার আরো বলেন, লাইসেন্সবিহীন হাসপাতাল কেউ চালাতে পারবে না। সরকারি হাসপাতালে যেমন ব্যবস্থাপনা কমিটি থাকে, ঠিক সেরকমই বেসরকারি প্রতিটি হাসপাতালে একটি ব্যবস্থাপনা কমিটি রাখতে হবে। আমাদের লোকবলের অভাবে সবকিছু তদারকি করতে পারিনা। তবে সবাইকে সচেতনতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতারের সভাপতিত্বে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ও গাজীপুর পরিবেশ আন্দোলন'(গাপা)’র ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ পরিবেশ বান্ধব, সরকারী সনদ, দূষণ রোধ, পরিবেশ ছাড়পত্রসহ রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেন এবং লাইসেন্সবিহীন হাসপাতাল যাতে চলতে না পারে সেদিকে সবার দৃষ্টি আহ্বান করেন।
সিভিল সার্জনের মাধ্যমে এসব হাসপাতালে নিয়মিত তদারকির আহ্বান জানান পরিবেশ আন্দোলনের নেতারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com