'রোটারি ক্লাব অব গাজীপুর' এবং 'রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল' এর যৌথ উদ্যোগে গাজীপুরের রোটারিয়ানদের নিয়ে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী এই নৌকা ভ্রমণের কার্যক্রম প্রথমে জয়দেবপুর ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়। রোটারিয়ানগণ এখান থেকে প্রথমে বাসযোগে কড্ডা ব্রিজের নিকট তুরাগ নদীতে পৌঁছান। সেখান থেকে একটি সুন্দর ডেকোরেশন যুক্ত নৌকা-বোড দিয়ে তুরাগ- বংশী নদী দিয়ে রোটারিয়ানগণ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর স্কুল মাঠের পাশের ঘাটে অবতরণ করেন। এরপর অটোরিকশা যোগে রোটারিয়ানগণ গ্রামের সরু আঁকাবাঁকা পথে সেই কাঙ্খিত মহেড়া জমিদার বাড়িতে পৌঁছান। রোটারিয়ানগ মহেড়া জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখেন এবং ফটো সেশন করেন। মহেড়া জমিদার বাড়িটি এখন পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুই ক্লাবের রোটারিয়ানগণ, রোটারিয়ানদের পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ ১১ ঘণ্টায় নৌকাতে অবস্থান করে নদীর দুই পাড়ের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেন । নৌকাতেই তারা নাস্তা এবং দুপুরের খাবার খান। সকাল ৯ টায গাজীপুরের কড্ডা ব্রিজের তুরাগ নদীর পাড় থেকে যাত্রা শুরু করে আবার রাত ৮ টার পর ফিরে এসে এখানেই নৌকা থেকে নামেন। রোটারিয়ানবৃন্দ ইসলামী সংগীত, দেশের গান ও অন্যান্য গান গেয়ে আনন্দ করেন। ছিল রেফেল ড্র এবং এর ৩৫ টি পুরস্কার। নৌকা ভ্রমণের প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুরের পাস্ট প্রেসিডেন্ট ইন্জিনিয়ার খন্দকার আজমল হোসেন সায়েম, প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল'এর পাস্ট প্রেসিডেন্ট মো. এরশাদ হোসেন,, রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করেন নূর মোহাম্মদ রাকিব। রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর পার্স্ট প্রেসিডেন্ট মামুন সারোয়ার, জাহাঙ্গীর আলম, রোটারি ক্লাব অব গাজীপুরের পাস্ট প্রেসিডেন্ট ইন্জিনিয়ার সোহেল রানা, পার্স্ট প্রেসিডেন্ট নজরুল ইসলাম গাজী, রোটারিয়ান মনজুরুল হক গাজী, অধ্যাপক শরীফ হোসাইন, নৌকা ভ্রমণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি শওকত হোসেন সরকার, মুক্ত বলাকা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান, সাংবাদিক রোটারিয়ান আকরাম হোসেনসহ রোটারিয়ানবৃন্দ, রোটারিয়ান পরিবারের সদস্যবৃন্দ মিলিয়ে শতাধিক ব্যক্তি নৌকা ভ্রমণে অংশ গ্রহণ করেন। নৌকা ভ্রমণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুরের বর্তমান প্রেসিডেন্ট বাবুল হোসেন খান এবং রোটারি ক্লাব অব গাজীপুর সেন্টালের প্রেসিডেন্ট মো.জাহাঙ্গীর কবির ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা