
যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক নাগরিকদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে ত্রাণ সরবরাহের পথ অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের সঙ্গে লুবলিয়ানায় এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, “গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের ইউরোপীয়, আরব ও মার্কিন অংশীদারদের সঙ্গে সমন্বয়ে তাৎক্ষণিকভাবে মানবিক করিডোর ও প্রবেশপথগুলো পুনরায় চালুর জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই, যাতে ত্রাণ, খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রী গাজার জনগণের কাছে পৌঁছানো যায়। এটি একেবারেই জরুরি।”
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা