গাইবান্ধা সদর শহরের সার্কুলার রোডে বিএনপি অফিসের সংলগ্ন গতকাল শনিবার সকাল ৮টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে যায়। এতে প্রায় অনুমান ২২ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। এসময় আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান, রতন কিউট সেলুনসহ আরও কয়েকটি দোকানে মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ৮টি দোকানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা