ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে রাফসা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাফসা ওই এলাকার রনি মিয়ার সন্তান। বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল আলম গলায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের ৪র্থ জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী রাত সাড়ে ৮ টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন।
এদিকে শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল। এই সময় সবার অজান্তে রাফসা মুখে বেলুন দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।
তিনি জানান, মর্মান্তিক এই ঘটনায় পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্ম দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা