জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট, শেরপুর জেলা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এমপি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা হাফেজ মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলহাজ্ব মো. মাসুদুর রহমান, শেরপুর-৩ আসনের প্রার্থী, মাশহারুল ইসলাম মিল্লাত, সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শেরপুর জেলা শাখা, আব্দুল মান্নান, এনসিপি আহ্বায়ক, শেরপুর জেলা, জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ, সমাবেশ খোয়ার পার থেকে শরু করে থানা মোড় শেষে হয় একটি বর্ণাঢ্য মিছিল শেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।