রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ ক্রীড়াচর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬’। গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
‘সততা, সৌহার্দ্য, সাংবাদিকতা ও খেলায় ঐক্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।টানটান উত্তেজনা কর ফাইনাল খেলায় মিডিয়া পাওয়ার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মিডিয়া চ্যালেঞ্জার্স দল রানার্সআপ হয়। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন জি এম মাসুদুর রহমান শিমু, দৈনিক মুক্ত খবর-এর স্টাফ রিপোর্টার ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি। পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং, বোলিং ও মাঠের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন, যা টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহাম্মেদ লাল এবং সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু। এ সময় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত জি এম মাসুদুর রহমান শিমুর হাতেও সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটাতেই এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সুস্থ ক্রীড়াচর্চা জোরদারে এ ধরনের আয়োজন নিয়মিত
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা