1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন ৩ পদে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন ৩ পদে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল”

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ মে, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ

রংপুর(গংগাচড়া)প্রতিনিধিঃরংপুরের গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন- গংগাচড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম রানা , বেতগাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জিল্লুর রহমান, গঙ্গাচড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা আনোয়ারুল ইসলাম, জাপা নেতা মোস্তাফিজুর রহমান, টিকাদার কামেল শেরাফি মাহবুব, টিকাদার রেজাউল করিম, ইন্জিনিয়ার সাইদুজ্জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫জন  তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার, নোহালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মিনা বেগম, পারভীন বেগম,নাছিমা আক্তার নাছি।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক, উপজেলা তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ গংগাচড়া উপজেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, বাবু চৌধুরী, নিখিল চন্দ্র, বেলাল হোসেন, কৃষ্ণচন্দ্র মহন্ত, আনোয়ারুল ইসলাম।এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।  উল্লেখ্য, গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ ২৯ মে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com