1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
"গংগাচড়া উপজেলা নিবার্চনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

“গংগাচড়া উপজেলা নিবার্চনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল”

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ মে, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থী হলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান প্রামানিক লিপ্টন ও মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী ঋণ খেলাপি থাকায় এবং নির্বাচনী হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় কামরুজ্জামান প্রামাণিক লিপ্টনের মনোনয়ন বাতিল এবং মর্নেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় জিল্লুর রহমানের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

রবিবার ( ৫মে ) দুপুরে রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত যাচাই বাছাইয়ে বাদ দেওয়া হয় ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গংগাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ।
বর্তমানে বহাল রয়েছেন চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২১ জন প্রার্থী। বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন

গংগাচড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম, আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন, গংগাচড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা আনোয়ারুল ইসলাম, জাপা নেতা মোস্তাফিজুর রহমান, ঠিকাদার কামেল শেরাফি মাহবুব, ঠিকাদার রেজাউল করিম, ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন -বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার, নোহালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মিনা বেগম,
পারভিন বেগম, নাছিমা আক্তার নাছি। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বৈধরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক, উপজেলা তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ গংগাচড়া উপজেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, বাবু চৌধুরী, নিখিল চন্দ্র সরকার , বেলাল হোসেন, কৃষ্ণচন্দ্র মহন্ত, আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশন তৃতীয় ধাপে গংগাচড়া সহ ১১২টি উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ ২৯ মে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com