খুলনা পুরাতন কারাগার থেকে ইমন মাঝি নামের এক বন্দি পালিয়ে গেছে। আজ ৯ জুলাই বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডের সংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। কারাসুত্রে জানাগেছে, ইমন মাঝি লবনচরা এলাকার বাসিন্দা। তিনি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন। ঘটনার পর পরই আইন শৃংখলা বাহিনীকে বিষয়টি কারা কতৃপক্ষ জানায়। পলাতক বন্দি গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে কিভাবে কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা