নৌযান শুমারির এবারের প্রতিপাদ্য " নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সমদ্রগামী উপকুলীয় এবং অভ্যন্তরিন জলসীমায় চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডাটাবেইজ প্রবর্তনের লক্ষ্যে নৌ- পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ( বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগষ্ট সময়ে নৌযান শুমারি, ২০২৬ পরিচালিত হবে। এ উপলক্ষ্যে আজ ৪ আগষ্ট সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হুরে জান্নাত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল শুমারিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শুমারির মাধ্যমে জেলে ও নৌযান শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ ও বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা যাবে। দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হতে যাচ্ছে, তাই নির্ভয়ে সঠিক তথ্য প্রদান করে দেশের এ গুরুত্বপূর্ণ কাজে সকলের সহযোগীতা করা প্রয়োজন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অবহিতকরন সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপ পরিচালক ( ভারপ্রাপ্ত) মো : আইয়ুব হোসেন। সভায় বিভিন্ন সরকারি - বেসরকারি দপ্তরের কর্মকর্তা - নৌপরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, নৌ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। প্রসঙ্গত, নৌযান শুমারি, ২০২৬ এর উদ্দেশ্যে নৌপরিবহন খাতে নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাস, নৌপরিবহন খাতে নিয়োজিত জনবলের জীবনমান ও নৌপরিবহন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি করা। বাংলাদেশে সমুদ্রগামী, উপকুলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযান বা ইঞ্জিন চালিত নয়, তবে অন্যকোন যন্ত্রচালিত নৌযান দ্ধারা টেনে বা ধাক্কায় চালিত হয়, এরুপ নৌযান সমুহের ডাটাবেজ প্রনয়নের লক্ষ্যে নৌযান শুমারি পরিচালনা করা এবং নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিসংখ্যানিক তথ্য নিশ্চিত করা। নৌযান শুমারির গুরুত্ব হলো : সরকারি- বেসরকারি কোন দপ্তর / প্রতিষ্ঠানের নিকট অভ্যন্তরিন নৌযানের কোন নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকা, নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাস, কার্যকর পদক্ষেপ গ্রহণ, নৌপরিবহন খাতে নিয়োজিত মালিক শ্রমিকদের নির্ভুল ডাটাবেইজ ব্যবহারের মাধ্যমে নৌ দুর্ঘটনা পরবর্তী প্রকৃত ভুক্তভোগীদের দ্রুত শনাক্তকরন এবং স্বচ্ছতার সাথে আর্থিক ও অন্যান্য ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, নৌপরিবহন ব্যবস্থার নীতি নির্ধারন ও পরিকল্পনা প্রনয়নের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি এবং শুমারির মাধ্যমে প্রস্তুতকৃত ডাটাবেইজ বিভিন্ন সংস্থা কতৃক ন্যাশনাল ডাটা হিসেবে ব্যবহার।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা