খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা আজ ১৪ জুলাই খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে নিজ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে ১৬ জুলাই সকাল ৯ টায় খুলনা শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতি স্তম্বে পুস্পমাল্য অর্পন করা হবে। সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নগরীর মসজিদ সমুহে বিশেষ প্রার্থনা এবং গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে শহিদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহিদ সাকিব রায়হানের পিতা - মাতা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা