১৫ আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই বাহাদুরপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া পান বাজার সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ভেড়ামারা থানা পুলিশ নিশ্চিত করেছেন।